শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০, ৭.২০ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

আগামীকাল রাজধানীর বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল রোববার (১২ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন, অপসারণ প্রকল্পের (ক) দ্বিতীয় ট্রাঞ্চের প্রথম পর্যায়ে বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের জন্য (টাই-ইন) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যে কারণে আগামীকাল রোববার সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা শহীদ তাজউদ্দিন অ্যাভিনিউয়ের উভয় পাশের এলাকা, মহাখালী ডিওএইচএস, পূর্ব নাখালপাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট আবসিক এলাকা, বনানী সমগ্র এলাকা ও তৎসংলগ্ন এলাকার শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকার জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com