বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাকিস্তানের সরকারি বিমানে নিষিদ্ধ আমেরিকায়

  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০, ৯.৩৫ এএম
  • ২৬১ বার পড়া হয়েছে

পিআইএ সরকারি বিমান পরিবহণ সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-র সরাসরি উড়ান নিষিদ্ধ ঘোষণা করল মার্কিন প্রশাসন। গত এপ্রিলে প্রথম পাকিস্তান থেকে পিআইএ-র সরাসরি উড়ান আমেরিকার মাটিতে নামার অনুমতি দিয়েছিল মার্কিন পরিবহণ দফতর। কথা ছিল, মোট ১২টি উড়ানের মাধ্যমে আমেরকিায় লকডাউনে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের ফেরানোর বন্দোবস্ত করা হবে। এখনও পর্যন্ত পিআইএ-র ছ’টি উড়ান আমেরিকা থেকে পাকিস্তানে নাগরিকদের আনতে পেরেছে। তার পরেই ওই সংস্থার উড়ান আপাতত আমেরিকায় নামা বন্ধ করে দিল মার্কিন প্রশাসন।

গত মে মাসে পাকিস্তানে পিআইএ-র একটি বিমান মাটিতে নামার কয়েক মুহূর্ত আগে ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বিমানটির ৯৭ জন আরোহীর। এর কিছু দিন পরে পাক বিমানমন্ত্রী গুলাম সারওয়ার খান দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকার করে নেন যে, পিআইএ-তে অন্তত দেড়শো জন এমন পাইলট রয়েছেন, যাঁদের বিমান চালানোর শংসাপত্র নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁরা জাল শংসাপত্র দেখিয়ে চাকরি পেয়েছেন। এই তথ্য প্রকাশ্যে আসার পরেই ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলি আগামী ছ’মাসের জন্য পিআইএ-র বিমান নিষিদ্ধ ঘোষণা করে দেয়। মার্কিন পরিবহণ দফতরও একই কারণে এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে মনে করা হচ্ছে। একটি মার্কিন ল ফার্ম ই-মেলে পিআইএ-কে জানিয়েছে যে, সম্প্রতি তাদের সংস্থার পাইলটদের নিয়ে যে রিপোর্ট সামনে এসেছে, তা উদ্বেগের।

বিষয়টির সত্যতা স্বীকার করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সংস্থাটিও। তারা বিবৃতিতে বলেছে আমেরিকার এই সিদ্ধান্ত একটা বড় ধাক্কা। তবে সেই সঙ্গেই তাদের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন পরিবহণ আধিকারিকদের সঙ্গে তাঁদের কথা হয়েছে। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছে পিআইএ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com