বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হংকংয়ের সঙ্গে চুক্তি বাতিল অস্ট্রেলিয়ারও

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ১১.৫৬ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

কানাডার পরে এ বার অস্ট্রেলিয়া। হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিলের কথা ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আজ একই সঙ্গে হংকংয়ের বাসিন্দাদের জন্য ভিসার মেয়াদ পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ওয়ার্ক বা স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় থাকা হংকংয়ের নাগরিকেরা পরবর্তী কালে অস্ট্রেলিয়ায় পাকাপাকি ভাবে থাকার সুযোগ পাবেন বলেও জানিয়েছেন স্কট। সম্প্রতি হংকংয়ের বাসিন্দাদের জন্য যে নতুন নিরাপত্তা আইন চিনের পার্লামেন্টে পাশ হয়েছে, তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে অস্ট্রেলিয়া সরকারের তরফে জানানো হয়েছে।

গত সপ্তাহে ঠিক একই ভাবে হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার আগে হংকংয়ের বাসিন্দাদের জন্য নাগরিকত্বের প্রস্তাব দিয়ে রেখেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও।

মরিসন আজ জানিয়েছেন, স্টুডেন্ট আর ওয়ার্ক ভিসা নিয়ে অন্তত ১০ হাজার হংকংবাসী বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। তাঁরা চাইলে পাকাপাকি ভাবে অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন বলে আজ ইঙ্গিত দিয়েছেন মরিসন। তবে সেটা আরও পাঁচ বছর এখানে থাকার পরে। হংকংয়ে বসবাসকারী কমপক্ষে ১ লক্ষ অস্ট্রেলীয়ের জন্যও আজ বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, নতুন আইন চালু হওয়ার পরে আদৌ হংকংয়ে থাকাটা নিরাপদের হবে কি না, সেটা ভেবে দেখার সময় এসেছে।

হংকংয়ের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিউজ়িল্যান্ড, আমেরিকা, ব্রিটেন ও কানাডার সঙ্গে আজই আলোচনা সেরে রেখেছে     অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী।

তবে বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চিন। অস্ট্রেলিয়া সরকারকে এর ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান। কানাডার ক্ষেত্রেও একই প্রতিক্রিয়া জানিয়েছিল বেজিং। তারা বলেছিল, এ ভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চুক্তি বাতিল করতে পারেন না জাস্টিন ট্রুডো। মরিসনের সিদ্ধান্তের বিরুদ্ধেও সেই একই অভিযোগ তুলেছে চিন সরকার। লিজিয়ান বলেছেন, ‘‘চিনকে দাবিয়ে রাখার কোনও প্রচেষ্টাই সফল হবে না।’’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com