বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে নতুন করে আরো ৬৫ হাজার ৫৫১ জন আক্রান্ত

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ৫.০০ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার মহামারি করোনা ভাইরাসে নতুন করে আরো ৬৫ হাজার ৫৫১ জন আক্রান্ত হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যার এটি একটি নতুন রেকর্ড। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
এ মহামারি ভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ছাড়ালো এবং দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৩৩ হাজার ১৯৫ জনে দাঁড়িয়েছে।
এরআগে গত মঙ্গলবার প্রাত্যহিক আক্রান্তের নতুন রেকর্ড হয়েছিল। সেদিন ২৪ ঘণ্টার হিসাবে ৬০ হাজার ২শ’র বেশি মানুষ করোনায় হয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে, বিশেষকরে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে। এতে মৃত্যু হার খুব শিগগিরই আগের পথ অনুসরণ করতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ধারণা করছেন।
এদিকে, কোভিড-১৯ ভাইরাসে মৃতের ও আক্রান্তের সংখ্যা আবার অনেক বেড়ে যাওয়ার কারণে এ দুই অঞ্চলের রাজ্যগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে।
স্থানীয় সময় রাত সাড়ে ৮ পর্যন্ত (গ্রিনিচ মান সময় শুক্রবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ১ হাজার জন প্রাণ হারিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রধান সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বৃহস্পতিবার নিউজ আউলেট হিল আয়োজিত এক টেলিকনফারেন্স চলাকালে বলেন, ‘আমরা অত্যান্ত জটিল পরিস্থিতির মধ্যে রয়েছি।’
ফাউচি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির চাকা সচল করতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার পর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফাউচি এমন মন্তব্যের ব্যাপারে সরাসরি দ্বিমত পোষণ করে বলেছেন, করোনা ভাইরাস পরীক্ষা কর্মসূচি অনেক জোরদার করার কারণে আক্রান্তের এ সংখ্যা বেড়ে গেছে। তিনি বলেন, তাই, এ বৃদ্ধি তেমন গুরুত্বপূর্ণ না।
ট্রাম্প বলেন, ‘আমরা ৪ কোটি মানুষের করোনাভাইরাস পরীক্ষা করেছি। এক্ষেত্রে যদি আমরা ২ কোটি লোকের করোনা পরীক্ষা করতাম, তাহলে আক্রান্তের সংখ্যা অর্ধেক হতো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com