বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় ৪ নেতার প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ১১.৪৮ এএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য জেন কাঙ্গারসহ শীর্ষস্থানীয় চার নেতার প্রতি নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার-নির্যাতনের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের দায়ে স্বায়ত্তশাসিত জিনজিয়াং প্রদেশের কমিউনিস্ট পার্টির সেক্রেটারির ওপর নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র।

এর আগে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লড়াই জারি থাকলেও করোনাভাইরাসের উৎপত্তির পর চীনের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে বিশ্ব ক্ষমতাধর যুক্তরাষ্ট্র।

চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য জেন কাঙ্গারের ওপর নিষেধাজ্ঞা জারির মাধ্যমে প্রথম কোনো শীর্ষ পর্যায়ের নেতার ওপর বিধিনিষেধ আরোপ করল যুক্তরাষ্ট্র। জেন কাঙ্গার এর আগে তিব্বতেও দায়িত্বপ্রাপ্ত ছিলেন। বেইজিংয়ের সংখ্যালঘুবিরোধী নীতির ক্রীড়নক হিসেবে তাঁর নাম পশ্চিমা সংবাদমাধ্যমে উচ্চারিত হয়।

জিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের গণহারে বন্দি করাসহ ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ রয়েছে চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে। চীন অবশ্য বরাবরই উইঘুর মুসলিমদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে।

নিষেধাজ্ঞার ফলে তাঁরা যুক্তরাষ্ট্রে কোনো আর্থিক লেনদেন করতে পারবেন না। যুক্তরাষ্ট্রে কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। এ ছাড়া জিনজিয়াং জননিরাপত্তা ব্যুরোকে প্রতিষ্ঠান হিসেবে এই নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে। এই নিষেধাজ্ঞা মূলত প্রতীকী অর্থে কূটনৈতিক মহলে ব্যাপক গুরুত্ব বহন করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, জিনজিয়াংয়ে ভয়াবহ প্রশাসনিক নির্যাতনের বিরুদ্ধে কাজ করছে তাঁর দেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com