শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাত ৮টার পর এফডিসিতে প্রবেশ নিষেধ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০, ৮.৫০ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) শুটিং হলেই বেড়ে যায় বহিরাগত মানুষের আনাগোনা। এছাড়া এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন অফিসও খোলা থাকে সরকারি অফিস টাইমের পরও। সব মিলিয়ে প্রয়োজনে-অপ্রয়োজনে সন্ধ্যার পরও মানুষের যাতায়াত চলতে থাকে এখানে।

সবকিছু নিয়মে বাঁধতেই নতুন পদক্ষেপ নিয়েছে এফডিসি কর্তৃপক্ষ। এখন রাত ৮টার পর এফডিসিতে প্রবেশ নিষেধ। চলচ্চিত্রে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করে এফডিসি কর্তৃপক্ষ বুধবার দুপুরে এ সিদ্ধান্ত নিয়েছে। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এফডিসি কর্তৃপক্ষ ও সেখানকার সংগঠনের নেতাদের সকলেই সিদ্ধান্তে এসেছেন শুটিং, ডাবিং বা কাজ ছাড়া বিনা কারণে কেউ রাত ৮টার পর এফডিসিতে ঢুকতে বা অবস্থান করতে পারবেন না।

গুলজার বলেন, এমনকি অকারণে কোনো সংগঠনের অফিসও রাত ৮টার পর খোলা রাখা যাবে না। প্রায় রাতেই এফডিসিতে বাইরের মানুষের আনাগোনো শোনা যায়। আশা করছি, এসব এবার বন্ধ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com