শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব

ভেনিজুয়েলার বিমানবাহিনী ধ্বংস করল মার্কিন বিমান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০, ৮.০৮ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

ভেনিজুয়েলার বিমানবাহিনী আমেরিকার একটি মাদক পাচারকারী বিমান ধ্বংস করেছে। বিমানটি ভেনিজুয়েলার আকাশসীমা লঙ্ঘন করার পর দেশটির বিমান বাহিনী এই ব্যবস্থা নেয়।

ভেনিজুয়েলার সামরিক বাহিনী টুইটারে দেয়া পোস্টে জানিয়েছে, ৮ জুলাই রাতে ভেনিজুয়েলার আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন বিমান শক্ত করা হয় এবং সামরিক বিমানের সাহায্যে তা ধ্বংস করা হয়েছে।

ভেনিজুয়েলার সামরিক বাহিনী টুইটার দেয়া পোস্টের সঙ্গে কয়েকটি ছবি যুক্ত করেছে। এতে দেখা যাচ্ছে- বিমানটি দুই ভাগ হয়ে ভেঙে পড়েছে এবং তাতে আগুন ধরে গেছে। ছবিতে বিমানের সিরিয়াল নাম্বার দেখানো হয়েছে এন৩৩৯এভি।

 

ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী এটি ছিল একটি ব্যক্তি মালিকানাধীন হকার ৮০০ বিমান। এর সর্বশেষ ফ্লাইট রুট ছিল মেক্সিকো। তবে বিমানটি ঠিক কোথায় ভূপাতিত হয়েছে তা জানা যায় নি এবং বিমানের যাত্রীদের সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায় নি। -পার্স টুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com