বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি সনাক্তে চীনে বিশেষজ্ঞ পাঠাবে ডব্লিউএইচও

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০, ১.০৭ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি সনাক্তের ব্যাপারে বিজ্ঞান-ভিত্তিক সহযোগিতার বিষয়ে চাইনিজ বিজ্ঞানী ও মেডিকেল বিশেষজ্ঞদের সাথে মত বিনিময়ের জন্য বিশেষজ্ঞদের বেইজিং পাঠাবে। উভয়ের মধ্যে আলোচনার পর দেশটির সরকার এ ব্যাপারে সম্মত হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান একথা জানান। খবর এএফপি’র।
এ ভাইরাসের উৎপত্তির উৎস সনাক্তে বৈজ্ঞানিক পরিকল্পনা প্রস্তুত করতে ডব্লিউএইচও’র বিশেষজ্ঞরা চীন সফর করবেন উল্লেখ করে ঝাও প্রতিদিনের এক সংবাদ বিফ্রিংয়ে বলেন, উভয় পক্ষের বিশেষজ্ঞরা ডব্লিউএইচও’র নেতৃত্বে আন্তর্জাতিক মিশনের সুযোগ এবং ট্রার্ম অব রেফারেন্স তৈরি করবে।
ঝাও বলেন, ‘ভাইরাস উৎস সনাক্ত করা হচ্ছে একটি বৈজ্ঞানিক বিষয় যা বিশ্বব্যাপী আন্তর্জাকিত গবেষণা ও সহযোগিতার মাধ্যমে বিজ্ঞানীদের বিশ্লেষণ করা উচিৎ হবে।

তিনি আরো বলেন, ডব্লিউএইচও প্রকৃত প্রয়োজনীয়তার আলোকে অন্যান্য দেশ ও বিভিন্ন অঞ্চলে একই ধরনের সফর পরিচালনা করবে।
ঝাও বলেন, ডব্লিউএইচও এবং চীন এ মহামারি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে যোগাযোগ ও সহযোগিতা বজায় রেখেছে।
তিনি বলেন, সুপরিকল্পিত বৈজ্ঞানিক ধারাবাহিক গবেষণা প্রাণী উৎস এবং মানব দেহে সংক্রমণের গতিপথ বোঝার আগাম ধারণা দেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com