বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অবৈধ পথে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে কয়েকশ’ বাংলাদেশীকে ইউরোপের মেসিডোনিয়া পশ্চিম উপকূল থেকে আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০, ১১.৪০ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

করোনাকালেও অবৈধ পথে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে কয়েকশ’ বাংলাদেশীকে ইউরোপের ছোট্ট দেশ মেসিডোনিয়া এবং তুরস্কের পশ্চিম উপকূল থেকে আটক করা হয়েছে। ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, গ্রীসের দক্ষিণ সীমান্তের কাছাকাছি এলাকায় একটি ট্রাকের ভেতর থেকে ১৪৪ জন বাংলাদেশীসহ ২১১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে উত্তর মেসিডোনিয়ার পুলিশ। সোমবার মধ্যরাতে দেশটির পুলিশ গ্রীস সীমান্ত সংলগ্ন জেভজেলিজার রাস্তায় চলমান ওই ট্রাক থামিয়ে ১৪৪ জন বাংলাদেশী এবং ৬৭ জন পাকিস্তানী নাগরিককে আটক করেছে। এদের মধ্যে ৬৩ জন অপ্রাপ্ত বয়ষ্ক বলে সংবাদ মাধ্যমগুলো পুলিশের বরাতে জানিয়েছে।

তুরস্কের পশ্চিম উপকূলে ইউরোপগামী একটি জাহাজে অভিযান চালিয়ে সোমবার বেশকিছু বাংলাদেশীসহ ২৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে তুরস্কের পুলিশ। এদের মধ্যে ৬৬ জন নারী এবং ৫৯ জন শিশু রয়েছে। কতোজন বাংলাদেশী তা জানা সম্ভব না হলেও, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, আটককৃত অভিবাসীদের মধ্যে বাংলাদেশী ছাড়াও আফগানিস্তান, সিরিয়া, সোমালিয়া এবং ইরানের নাগরিকগণ রয়েছেন। ঢাকায় এই দুই ঘটনা সম্পর্কে পররাষ্ট্র দপ্তর কোনো মন্তব্য করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com