বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চীনের সঙ্গে ৯০০ কোটি টাকার চুক্তি বাতিল করেছে ভারতীয় কোম্পানি

  • আপডেট সময় বুধবার, ৮ জুলাই, ২০২০, ১২.৪৩ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

ভারত চীন সীমান্তের পূর্ব লাদাখের পরিস্থিতির প্রেক্ষিতে চীনের সঙ্গে ৯০০ কোটি টাকার চুক্তি বাতিল করল ভারতীয় কোম্পানি হিরো সাইকেল।হিরো সাইকেলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পঙ্কজ মুঞ্জল এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামী তিন মাসে চীনের সঙ্গে ৯০০ কোটি টাকার বাণিজ্য চুক্তি ছিল হিরো সাইকেল্‌সের। তা বাতিল করা হচ্ছে।

পূর্ব লাদাখের ভারত-চীন সীমান্তে উত্তেজনা সৃষ্টির পর ‘চীনকে বয়কট’ আন্দোলন দানা বেঁধেছে দেশজুড়ে। বিভিন্ন চীনা পণ্য বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই। ভারতে ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে টিকটক-সহ ৫৯টি চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ। ওই অ্যাপগুলির বিরুদ্ধে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যাদির উপর গোপন নজরদারির অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com