বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উত্তর কোরিয়া আমেরিকার সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসবে না

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৮.৪৬ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়া বলেছে, তারা আমেরিকার সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসবে না। পিয়ংইয়ং এবং ওয়াশিংটন নিজেদের মধ্যে নতুন করে আলোচনা শুরু করার ব্যাপারে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আহ্বান জানানোর পর উত্তর কোরিয়ার এ ঘোষণা এলো।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমেরিকা বিষয়ক মহাপরিচালক নোন জং-গুন আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেন, “পুনরায় আলোচনায় ফিরে যাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার আহ্বান অযৌক্তিক এবং সিয়লকে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ করার জন্য পরামর্শ দিচ্ছি।”

গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরো একবার বৈঠকে বসার আহ্বান জানান। ট্রাম্প এবং কিমের মধ্যে আরেকটি শীর্ষ বৈঠক কোরিয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ করার লক্ষ্যে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন মুন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে মধ্যস্ততা করার চেষ্টা করছেন। তার নেতৃত্বে ট্রাম্প এবং কিম এরইমধ্যে তিনবার সাক্ষাৎ করেছেন। তবে কাঙ্খিত কোনো ফলাফল ছাড়াই এসব বৈঠক শেষ হয়।

এবার উত্তর কোরিয়ার কর্মকর্তা নোন স্পষ্ট জানিয়ে দেন যে প্রেসিডেন্ট মুনের এসব সদিচ্ছামূলক সেবার আর কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, “অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা দক্ষিণ কোরিয়ার জন্য এখনই উপযুক্ত সময়। তবে মনে হচ্ছে এ ধরনের বদভ্যাসের কোনো চিকিৎসা বা ব্যবস্থাপত্র নেই।”

নোন বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচায় বসার কোনো ইচ্ছা আমাদের নেই।” উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনা শুরু করার জন্য মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বেইগুন আজ (মঙ্গলবার) দক্ষিণ কোরিয়ায় পৌছানোর পর পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এসব বক্তব্য এলো।-পার্স টুডে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com