শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেবীদ্বারে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর ৯ লক্ষ টাকার অনুদান প্রদান

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৫.৫৩ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার -কুমিল্লা)প্রতিনিধি// কুমিল্লা দেবীদ্বারে উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার দুপুরে নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান’র সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ২০১৯-২০২০ অর্থ বছরের বিশেষ অনুদান খাত থেকে পাওয়া উপজেলা প্রশাসন কতৃর্ক তালিকাভূক্ত ননএমপিও ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১০ জন শিক্ষক ও কর্মচারীর মধ্যে ৯ লক্ষ ৩০ হাজার টাকা প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ অনুদান চেক প্রদান করা হয়। ওই বিশেষ অনুদান উপহার বিতরণ অনুষ্ঠানে কুমিল্লা-৪ সংসদ সদস্য দেবীদ্বার নির্বাচিত (এমপি) রাজী মোহাম্মদ ফখরুলকে প্রধান অতিথি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহ ও নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরিত প্রত্যায়ন পত্রের মাধ্যমে কর্মরত শিক্ষক প্রতিজনকে পাচ হাজার টাকা ও কর্মচারী প্রতিজনকে আড়াই হাজার টাকা র অনুদান চেক প্রদান করা হয়। জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত নন এমপিও শিক্ষক-কর্মচারীদেরকে সহায়তার অংশ হিসেবে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকার বিশেষ অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনার বিস্তার রোধে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত ৬৪ জেলার ৮ হাজার ৪৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নন এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা এবং ২৫ হাজার ৩৮ জন ননএমপিও কর্মচারীর প্রত্যেককে আড়াই হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে জেলা প্রশাসকের অনুকূলে ওই অনুদান সহায়তার টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com