শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রেসক্লাবে আওয়ামী লীগ নেত্রী লাইলীর প্রিন্টার প্রদান

  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০, ৬.২৫ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলীর পক্ষ থেকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের জন্য একটি প্রিন্টার প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় প্রবীণ আওয়ামী লীগ নেতা ড. আশরাফ আলী চৌধুরী সারু আওয়ামী লীগ নেত্রী লাইলীর পক্ষে প্রেসক্লাবের সভাপতির শহরের হাসপাতাল রোডস্থ অফিস কক্ষে প্রেসক্লাবের জন্য ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের কাছে প্রিন্টারটি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুল মতলব, প্রেসক্লাবের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য আব্দুল্যা আল মামুন, শীর্ষ সংবাদের সম্পাদক নজরুল ইসলাম জয়, বণিক বার্তার প্রতিনিধি রাকিব হোসেন রনি, ছাত্রলীগ নেতা রেজাউল করিম পারভেজ, সাইফুল ইসলাম রকি, মাইন উদ্দিন ইফতি, সাইফুল ইসলাম শামিম প্রমুখ।
প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল বলেন, আওয়ামী লীগ নেত্রী ফরিদুন্নাহার লাইলী একজন সাংবাদিক বান্ধব নেত্রী। তিনি সবসময় এই জেলার সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে ছিলেন। সরকারের উন্নয়ন কর্মকান্ড গণমাধ্যমে তুলে ধরার জন্য তিনি সাংবাদিক সমাজকে সব সময় উৎসাহ দিয়ে আসছেন। প্রেসক্লাবের পাশে থাকায় আমরা তথা লক্ষ্মীপুর প্রেসক্লাব ফরিদুন্নাহার লাইলীর সার্বিক মঙ্গল কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com