বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের সঙ্গে সীমান্তে সংঘাতের পরিস্থিতি নিশানায় ভুটান সীমান্তে

  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০, ১১.৫২ এএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

ভারতের সঙ্গে সীমান্তে সংঘাতের পরিস্থিতির মধ্যেই চিন, ভূখণ্ডের দখল নিয়ে আরও একটি দরজা খুলল। এ বার তাদের নিশানায় ভুটান সীমান্তের পূর্ব সেক্টর। বিষয়টি ভারতের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, ওই অঞ্চলের সীমান্তে রয়েছে অরুণাচল প্রদেশ। বেজিং ধারাবাহিক ভাবে যার দাবি করে যাচ্ছে।

চিন-ভুটান সীমান্তের পূর্ব সেক্টরের দখল চেয়ে বেজিং প্রকৃতপক্ষে অরুণাচল প্রদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলার কৌশল নিয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে সাউথ ব্লক। চিনা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই ভুটানের সঙ্গে পূর্ব, মধ্য এবং পশ্চিম সেক্টর নিয়ে মতান্তর রয়েছে। ভারতের নাম না করেও তাৎপর্যপূর্ণ ভাবে বলা হয়েছে, চিন এবং ভুটানের এই সীমান্ত সমস্যা নিয়ে কোনও তৃতীয় পক্ষের তর্জনি নির্দেশ বরদাস্ত করবে না বেজিং।

১৯৮৪ সাল থেকে সীমান্ত নিয়ে জট ছাড়াতে ভুটান ও চিনের মধ্যে ২৪ রাউন্ড আলোচনা হয়েছে। কিন্তু ভুটানের সংসদ এবং ওই আলোচনার অন্যান্য রেকর্ড বলছে, মধ্য এবং পশ্চিম সেক্টর নিয়ে দু’দেশের মধ্যে মতবিরোধ থাকলেও, পূর্ব সেক্টর নিয়ে কখনও কোনও বিতর্ক ছিল না। অর্থাৎ নতুন করে এটি আমদানি করেছে চিন।

কূটনীতিকদের মতে, এটা একেবারেই নতুন দাবি। বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না নয়াদিল্লি। কিন্তু গোটা পরিস্থিতির উপর সতর্ক নজর রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখ থেকে চিনের নাম না করেও তাদের যে সম্প্রসারণবাদের কথা বলেছেন, তার পরই এই অরুণাচলের গা ঘেঁষা ভূখণ্ড নিয়ে বেজিংয়ের সরব হওয়ার কোনও সংযোগ রয়েছে কি না— সেটিও বিবেচনা করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com