শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রাকৃতিক দুর্গে পরিণত ইরান: স্থল অভিযানের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১২৫ নং ভুরভুসী কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী রায় দিনের বেলায় জ্বালাচ্ছেন বিদ্যুতের বাতি-দেখার কেউ নেই গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক রাকিব

নেপালে ক্ষমতার দ্বন্দ্ব তুঙ্গে

  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০, ১১.৩৯ এএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

ইস্তফা দিতে হলে শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টিকে দু’টুকরো করে ফেলার হুঁশিয়ারি দিলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। রবিবার মন্ত্রিসভার বৈঠক ডেকে তিনি ঘোষণা করেন, দলের একাংশ ভারতের চক্রান্তের শরিক হয়ে তাঁকে হটানোর চেষ্টা করছেন। প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারীকেও ইমপিচ করতে চায় এই শক্তি। তিনি শেষ দেখে ছাড়বেন।

শনিবার মন্ত্রীদের নিজের বাসভবন বালুয়াটারে বসিয়ে রেখে নিজে রাষ্ট্রপতি ভাণ্ডারীর কাছে চলে গিয়েছিলেন ওলি। এ দিন ওলির মন্তব্যের পরে শাসক দলে ওলি-বিরোধী তিন প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড, মাধব নেপাল এবং ঝালনাথ খানাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জানান, তাঁকে ইমপিচ করার কোনও কর্মসূচি তাঁদের নেই।

রাষ্ট্রপতি যেন ওলির পাশে না দাঁড়ান। এর পরে রাতে দহল বালুয়াটারে গিয়ে ওলির সঙ্গে ‘এস্পার-ওস্পার’ বৈঠকে বসেছেন। দলের ভাঙন বাঁচিয়ে ওলিকে পদত্যাগে রাজি করানো তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন প্রাক্তন মাওবাদী নেতা দহল। শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠক সোমবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য ওলির ইস্তফার দাবিতে অনড়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com