বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলা

  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০, ১১.০৬ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

ভারতের উত্তরাঞ্চলের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ফের সিআরপিএফ কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। আইইডি বিস্ফোরণ করা ছাড়াও কনভয়ে গুলিও চালায় তারা। আজ রবিবার সকালের এই হামলায় এক সিআরপিএফ জওয়ান আহত হলেও বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ।

সেনা সূত্রে খবর, আজ রবিবার সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ পুলওয়ামায় ওই কনভয়ে হামলা চালায় অজ্ঞাত জঙ্গিরা। সার্কুলার রোডে কনভয়ের যাত্রাপথে আইইডি ইমপ্রোভাইজড এক্সপ্রোসিভ ডিভাইস বিস্ফোরণ ঘটানোর পর কনভয় লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালান সিআরপিএফ জওয়ানরাও।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সিআরপিএফের ১৮২ ব্যাটালিয়নের এক জওয়ানের হাত সামান্য জখম হয়েছে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের শীর্ষ কর্তারা। ঘটনার পর গোটা এলাকাটি ঘেরাও করে রাখা হয়েছে। ওই এলাকায় শুরু হয়েছে তল্লাশিও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com