বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারত ও চীন সীমান্তে উড়ছে যুদ্ধবিমান ও সামরিক হেলিকপ্টার

  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২০, ৯.৪৩ এএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

ভারত ও চীন লাদাখ সীমান্তে সংঘাতের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। প্রায় দুই মাস হতে চলল এখনো সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় ভারতের সেনাবাহিনী, বিমানবাহিনীসহ সবাইকে প্রস্তুত রাখা হচ্ছে। লাদাখ সীমান্তে উড়ল একের পর এক যুদ্ধবিমান। সামরিক হেলিকপ্টারও।একের পর এক যুদ্ধবিমান উড়ছে চীন সীমান্তের আকাশে। উড়ছে মিগ, সুখোই যুদ্ধ বিমান। উড়তে দেখা গেছে ভারতীয় সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টারও। এর আগে লাদাখের আকাশে উড়তে দেখে গিয়েছিল ভারতীয় বিমানবাহিনীর চিনুক হেলিকপ্টারকেও।ভারতীয় বিমানবাহিনী সূত্রে জানা গেছে, ভারতজুড়ে বিমানবাহিনীর সদস্যরা প্রস্তুতি নিয়ে রেখেছে। যেকোন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য ট্রেনিং নিয়েছে ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা। গতকাল শনিবার ভারতের সু-৩০ এমকেআই যুদ্ধবিমান ও অ্যাপাচে হেলিকপ্টার চীনের সীমান্তের নিকটে চক্কর দেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া বার্তার পরই লাদাখ সীমান্তে ভারতীয় বিমানবাহিনীর তৎপরতা দেখা যায় এদিন।

অন্যদিকে পাল্টা চীনা সেনা মহড়াও চলে লাদাখ সীমান্তের ওপারে।

ভারতের পূর্ব লাদাখের একাধিক স্থানে সাত সপ্তাহ ধরে ভারত ও চীন সেনাবাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় হাতাহাতিতে ২০ জন ভারতীয় সেনা নিহত হন। তারপর থেকেই উত্তেজনা বহুগুণ বেড়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com