শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত দুই চালক !

  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২০, ৭.১৯ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে কলা, ডাব ও খালি পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। পিকআপ চালক ঘটনাস্থলে ট্রাকচালক লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পরে মারা যান। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে রায়পুর ও চাঁদপুর সড়কের চৌধুরীপুলের বিপদজনক টার্নিং মোড়ে। নিহতদের একজন ঢাকা নারায়নগন্জের ও অন্যজনের ঠিকানা মুন্সিগন্জ শহর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার সকালে রায়পুর পুলিশ দুই ব্যাক্তির মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে রেখেছেন। মৃত ব্যাক্তিদের বহন করা দুর্ঘটনাযুক্ত ট্রাক ও পিকআপ খালে পড়ে রয়েছে। উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, শুক্রবার রাত ৩টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা ডাব কলাবাহী ট্রাক ও বিপরীত দিক থেকে যাওয়া খালি পিকআপ রায়পুরের চৌধুরীপুলের সামনে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিকআপ চালক (৩৮) মারা যান ও ট্রাক চালক (৪৫) উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে মারা যান। সংঘর্ষ হওয়া ট্রাক ও পিকআপ গাড়ি সড়কের পাশে খালে পড়ে রয়েছে। নিহদের নাম ও ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, নিহত দুইজনকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। তাদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com