বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মার্কিন সেনাদেরকে অবিলম্বে সিরিয়া ত্যাগ করতে হবে : প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ২.০৬ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো দর কষাকষি সম্ভব নয়। তিনি আরো বলেছেন, মার্কিন সেনাদেরকে অবিলম্বে সিরিয়া ত্যাগ করতে হবে এবং দেশটির সর্বত্র নিরাপত্তা প্রতিষ্ঠার দায়িত্ব সিরিয়ার সেনাবাহিনীর হাতে ন্যস্ত করতে হবে।

হাসান রুহানি বুধবার সন্ধ্যায় সিরিয়া বিষয়ক ত্রিপক্ষীয় অনলাইন শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান।

তিনি বলেন, সিরিয়ায় দখলদার মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতি গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম প্রধান কারণ।

 

ইরানের প্রেসিডেন্ট সিরিয়ার ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মার্কিন সরকার এ পদক্ষেপের মাধ্যমে অর্থনৈতিক সন্ত্রাসাবাদ চালাচ্ছে, সিরিয়ার জনগণের মানবাধিকার ও সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।

সিরিয়ার বৈধ সরকার ও জনগণের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে জানিয়ে ড. রুহানি বলেন, আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা বন্ধুপ্রতীম দেশগুলোর মধ্যকার সহযোগিতা নস্যাত করতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমেরিকা যেন এ ব্যাপারে নিশ্চিত থাকে যে, তারা সামরিক হামলা ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে যা অর্জন করতে পারেনি নিষেধাজ্ঞা আরোপ করেও সে লক্ষ্যে পৌঁছাতে পারবে না।

-পার্স টুডে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com