বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে একদিনে ৪৭ হাজার লোক নতুন করে কভিড ১৯ এ সংক্রমিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ১.৫৬ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

গতকাল যুক্তরাষ্ট্র করোনাভাইরাসে আক্রান্ত হবার একদিনের নতুন রেকর্ড সৃষ্টি করলো। গতকাল গোটা দেশে ৪৭ হাজার লোক নতুন করে কভিড ১৯ এ সংক্রমিত হ্ওয়ায়, তা ছিল এই মহামারি শুরু হবার পর থেকে এই অবধি একদিনে সংক্রমণের সর্বাধিক সংখ্যা। এই নতুন সংক্রমণের বেশির ভাগই ঘটেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজ্য অ্যারিজোনা এবং টেক্সাস থেকে শুরু করে পশ্চিমের ক্যালিফোর্নিয়া পর্যন্ত। তা ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজ্য ফ্লরিডা , জর্জিয়া এবং সাউথ ক্যারোলাইনায়ও বিপুল সংখ্যক লোক এতে সংক্রমিত হচ্ছেন।

যুক্তরাষ্ট্র জুড়ে কভিড ১৯ এ সংক্রমণের এই ক্রমবর্ধমান সংখ্যার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এলার্জি ও সংক্রামক ব্যাধি ইনস্টিটিউটের প্রধান ড অ্যান্টনি ফাউচি গতকাল সেনেট কমিটিকে বলেছেন যে এখনকার এই ঊর্ধ্বগতিতে সংক্রমণ রোধ করা না গেলে এই হার দ্বিগুণ হয়ে প্রতিদিন এক লক্ষ ছাড়িয়ে যেতে পারে। ড ফাউচি বলেন স্পষ্টতই আমরা বিষয়টি সম্পুর্ণ নিয়ন্ত্রণে এখনও আনতে পারিনি। তিনি কমিটিকে আরও সতর্ক করে দেন যে শুধু মাত্র সেই সব রাজ্য যেখানে এখন নতুন করে সংক্রমণ ঘটছে , সেগুলোর উপর নজর দিলে গোটা দেশ ঝুঁকির মধ্যে পড়তে পারে।

এ দিকে নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেটিকাটের গভর্ণররা সেই রাজ্যগুলোতে প্রবেশের পর আরও আটটটি রাজ্যের লোকদের ১৪ দিন কোয়ারান্টিনে থাকার নির্দেশ দিয়েছেন। রাজ্যগুলো হচ্ছে ক্যালিফোর্নিয়া,জর্জিয়া,আইড্যাহো,লুইজিয়ানা,

মিসিসিপি,নেভাদা এবং টেনেসি।এর আগেই অ্যালাবামা , অ্যারিজোনা, আরকানসঁ,

ফ্লরিডা,নর্থ ক্যারোলাইনা,সাউথ ক্যারোলাইনা , টেক্সাস এবং ইউটাহ থেকে আগত লোকদের উপর এই কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওূয়া হয়ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com