মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় পাওয়ার ট্রিলার চালক নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ১২.১৩ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

এইচ আর হিরু গাইবান্ধাঃ রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধা গোবিন্দগঞ্জের পৌরশহরের বকচর (আলু ষ্টোর) এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহণের চাপায় এক পাওয়ার ট্রিলার চালক নিহতের খবর পাওয়া গেছে।

সোমবার (২৯জুন) রাত ৯টার দিকে ঢাকাগামী শ্যামলী পরিবহণের চাপায় পাওয়ার ট্রিলার চালক নিহত হয়েছে। নিহত চালক উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মঞ্জুরুল ইসলাম(৫০)।

জানা গেছে, ফাঁসিতলা এলাকা থেকে পাওয়ার ট্রিলার মেরামত করে বাড়ী ফেরার পথে বকচর মধ্যপাড়া নামক স্থানে আসলে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী শ্যামলী পরিবহণের একটি বাস ওভারট্রেকিং করার সময় পাওয়ার ট্রিলারকে চাপা দিলে পাওয়ার ট্রিলারটি দুমরে মুচরে রাস্তা থেকে ছিটকে ফুটপাতে চলে যায়।

এ সময় পাওয়ার ট্রিলারের চালককে গুরুতর অবস্থার হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। পাওয়ার ট্রিলারে চড়ে আসা কিশোরকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com