বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হবিগঞ্জে মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২০, ৭.৩৯ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেটে মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ। গতকাল রাত দশটায় উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামের মকসুদ আলীর ছেলে মাসুক মিয়া (৩৫) ও একই উপজেলার কামালপুর গ্রামের মিজান মিয়ার ছেলে রুমন মিয়া (২৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক আজ বাসসকে জানান, রোববার রাতে কুমিল্লা থেকে শুটকি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল একটি ট্রাক। ঘটনার সময় নোয়াপাড়ায় মাধবপুরগামী একটি মোটরসাইকেলের সাথে এর সংঘর্ষ হয়। এতে আহত হন মোটরসাইকেল আরোহী মাসুক ও রুমন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালক কবির মিয়াকে আটক করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আটক কবির মিয়া (২৫) কুমিল্লার মুরাদনগর উপজেলার মোহাম্মদপুর গ্রামের খালেদ মিয়ার ছেলে। এ ব্যাপারে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com