শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

কোটি টাকার ঘড়ি বিক্রি দুই হাজার টাকায়

  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০, ১০.৫৩ পিএম
  • ৩১১ বার পড়া হয়েছে
প্যাটেক ফিলিপ, রিশার্ড মিল, বিএমডব্লিউ ব্র্যান্ডের ঘড়ি; একেকটির দাম কোটি টাকার ওপরে। কিন্তু সেসব ঘড়ি বিক্রি করা হয়েছিল মাত্র দুই হাজার টাকায়! বিএমডব্লিউ ব্র্যান্ডের ঘড়িটি একজনের কাছে বন্দক রেখে নেওয়া হয়েছিল মাত্র ১৫০০ টাকা। যে লোক বিক্রি করেছিল, সে জানতোই না এসব ঘড়ির এত দাম! জানা হয়তো সম্ভবও ছিল না। কারণ সম্প্রতি গুলশানের বারিধারা পার্ক রোডের এক বাসা থেকে এগুলো চুরি করেছিল সে। বুধবার মিজান (২০) নামে সেই গ্রিল কাটা চোরকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।গ্রেফতার করা হয়েছে উজ্জল মিয়া (২৬) ও তাজুল ইসলাম লিটন (২৮) নামে আরও দুই জনকে। তারা এসব চোরাই ঘড়ি কিনেছিল। চুরি হওয়া পাঁচটি ঘড়ির মধ্যে দুটি ছিল স্বর্ণের। স্বর্ণ গলিয়ে ফেলায় তা উদ্ধার করা যায়নি ঠিকই। তবে স্বর্ণের ঘড়ি বিক্রি করা এক লাখ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ রনি এসব তথ্য জানিয়েছেন।গুলশান থানা পুলিশ জানায়, গত ৮ জুন রাতে গুলশানের বারিধারার পার্ক রোডের ৩২ নম্বর বাসার দোতালায় চুরি হয়। ব্যবসায়ী মামুন আহমেদ একাই থাকতেন ওই বাসায়। দামি দামি ঘড়ি সংগ্রহের শখ ছিল তার। সকালে উঠে দেখেন পাশের রুম থেকে একটি আইফোন, পাঁচটি ঘড়ি চুরি হয়ে গেছে। প্রতিটি ঘড়ির মূল্য প্রায় কোটি টাকা করে। জানালার গ্রিল কেটে চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোর। এ ঘটনায় তিনি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন প্রথমে। পরে গত ২৩ জুন একটি মামলা দায়ের করেন। পুলিশ টানা অনুসন্ধান শেষে চুরি হওয়া পাঁচটি ঘড়ির মধ্যে তিনটি ও আইফোনটি উদ্ধার করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মাসুম বিল্লাহ রনি জানান, চুরির ঘটনার পরপরই তারা ওই বাসার চারদিকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। একটি ক্যামেরার ফুটেজে রাতে ওই বাসার পাশে এক তরুণকে হাটাহাঁটি করতে দেখা যায়। সেই তরুণের ছবিটি সংগ্রহ করে তাকে খুঁজতে থাকেন তারা। আশেপাশের থানার সোর্সদের সেই তরুণের ছবি দেখিয়ে শনাক্ত করার চেষ্টা করা হয় তাকে। পরে এক সোর্সের মাধ্যমে মিজান নামে ওই তরুণকে শনাক্তের পর উত্তরখান এরাক মাজার রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে।

পুলিশ কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, জিজ্ঞাসাবাদে মিজান জানায়, সে বিএমডব্লিউ ব্র্যান্ডের ঘড়িটি উজ্জল নামে এক মোবাইল মেকারের কাছে দুই হাজার টাকায় ও আইফোনটি এক হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে। পরে মিজানকে সঙ্গে নিয়ে ভাটারা এলাকার ফাঁসেরটেক বালুরমাঠ এলাকা থেকে উজ্জলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ঘড়ি ও আইফোনটি। বাকি ঘড়িগুলোর কথা জিজ্ঞাসা করলে সে একই এলাকার এক স্বর্ণকারের কাছে বিক্রি করেছে বলে জানায়। পরে তাকে নিয়ে লিটন নামে ওই স্বর্ণকারের দোকানে অভিযান চালানো হয়। লিটন স্বর্ণের ঘড়ি দুটি কেনার কথা স্বীকার করলেও সে জানায়, কেনার পরপরই সেগুলো গলিয়ে সে গলিত স্বর্ণ বিক্রি করে ফেলেছে। পরে তার কাছ থেকে স্বর্ণের ঘড়ি বিক্রির এক লাখ তিন হাজার টাকা উদ্ধার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেফতার করা মিজানকে বাকি দুটি ঘড়ির কথা জিজ্ঞাসা করলে সেগুলো তার কাছে রয়েছে বলে জানায়। এগুলো একজনের কাছে দুই হাজার টাকা করে বিক্রি করেছিল। কিন্তু তখনও ক্রেতার কাছে ঘড়িগুলো হস্তান্তর করেনি। পরে পুলিশ প্যাটেক ফিলিপ ও রিশার্ড মিল ব্র্যান্ডের সেই ঘড়ি দুটিও উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদে গ্রিল কাটা চোর মিজান জানিয়েছে, ঘড়িগুলো এত দামের তা সে জানতোই না। শুধু স্বর্ণের ঘড়ি দুটি গলিয়ে বেশি দামে বিক্রি করা যেত বলে ধারণা করেছিল সে।

পুলিশ কর্মকর্তা মাসুম বিল্লাহ রনি বলেন, ‘মিজান একজন পেশাদার গ্রিল কাটা চোর। তার কাছ থেকে গ্রিল কাটার একটি যন্ত্রও উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আরও কেউ চুরি করেছে কিনা এবং আগে সে কোনও কোনও বাসায় চুরি করেছিল সেগুলো জানার চেষ্টা চলছে।

বাংলা ট্রিবিউন

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com