বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার

সারাদেশে নিয়মিত আদালত চালুর দাবিতে আইন জীবীদের মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০, ১০.২৩ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

করোনা মহামারি চলাকালে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে নিয়মিত আদালত চালুর দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা।

বুধবার সকালে সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে সুপ্রিম কোর্ট চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমদ মেহেদীর নেতৃত্বে বেশ কয়েকজন আইনজীবী এই কর্মসূচিতে অংশ নেন।

মানবন্ধনে মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী বলেন, ৯৫ শতাংশ আইনজীবী ভার্চুয়াল আদালতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে বিচারপ্রার্থীরাও বিচার পাচ্ছে না। ভার্চুয়াল কোর্ট বিচারপ্রার্থী ও আইনজীবীদের কোনো উপকারে আসছে না। তাই আগামী ১ জুলাই থেকে সুপ্রিমকোর্টসহ দেশের সব আদালত নিয়মিতভাবে চালুর জন্য প্রধান বিারপতির কাছে দাবি জানাচ্ছি।

এর আগে গত ২১ জুন নিয়মিত আদালত খুলে দিতে মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী লিখিতভাবে প্রধান বিচারপতির কাছে আবেদনও করেন।

ওই আবেদনে বলা হয়, গত ১৩ মার্চ থেকে সুপ্রিম কোর্ট এবং ২৬ মার্চ থেকে দেশের সকল আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। গত তিনমাস নিয়মিত কোর্ট করতে না পারায় অধিকাংশ আইনজীবী চরম অর্থ সংকটে পড়েছে এবং বিচারপ্রার্থী জনগনের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে। ইতোমধ্যে সরকার ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালু করেছে। বাংলাদেশের শতকরা ৯৫ ভাগ আইনজীবীর প্রশিক্ষণ না থাকায় ও ইন্টারনেট সুবিধার অভাবে ভার্চুয়াল কোর্টে মামলা করতে পারছেন না।

আবেদনে আরও বলা হয়, বর্তমানে করোনা পরিস্থিতির কারনে নিয়মিত কোর্ট না থাকায় সাজাপ্রাপ্ত আসামি যাদের আপিল দায়রা জজ আদালতে এবং হাইকোর্ট বিভাগে বিচারাধীন আছে, তারা আইনের সুযোগ থেকে বঞ্চিত। হাজার হাজার আসামি পলাতক আছে, তারা আইনের আশ্রয় লাভের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়ে ফেরারী জীবন-যাপন করছেন।

এছাড়া হস্তান্তরযোগ্য দলিল আইন ব্যতিত অন্য কোন আইনে নতুন কোনো মামলা দাখিল করা যাচ্ছে না। এ অবস্থায় আইনজীবীদের মধ্যে মারাত্মক অসন্তোষ সৃষ্টি হয়েছে। জীবন তো আর থেমে থাকতে পারেনা। জীবিকা ছাড়া জীবন অচল। তাই স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল আদালত খুলে দিতে অনুরোধ জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com