বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সুদ ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ৫.৫০ পিএম
  • ৩৯২ বার পড়া হয়েছে

 

রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: করোনার মধ্যে কিস্তির টাকা না দিতে পারায়,মারপিট করে সুদ ব্যবসায়ী মনজুর আলম । সুদ ব্যবসায়ী মনুজুর আলমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার সহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠী।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে সামাজিক দূরত্ব রেখে শতাধিক হিন্দু জনগোষ্ঠী এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সুবল রায়,কমলাকান্ত রায়, সাবেক ইউপি সদস্য ভরত চন্দ্র অধিকারী প্রমুখ।

বক্তারা আক্ষেপের সাথে বলেন, আমরা হিন্দু সম্প্রদায় বলে গত চারদিন আগে এ ঘটনা ঘটলে এবং ২১ তারিখে তিন জনকে আসামী করে মামলা করলে এখন পর্যন্ত আমরা সু বিচার পাইনি । নিরুপায় হয়ে আমরা হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠী এ মানববন্ধন করি।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কিছু সুদ ব্যবসায়ী একত্রিত হয়ে বিষয়টিকে নিরসনের চেষ্টা চালিয়েছেন বলে জানা যায়।

এ ব্যাপারে রানীশংকৈল থানা ওসি আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। তদন্ত চলছে। অবশ্যই আসামীদের গ্রেফতার করা হবে।

উল্লেখ, ১৯ জুন সকাল ১১ সময় সুবল রায় ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়ে মীরডাংগী বাজারে আসছিলেন । পথের মধ্যে সুদ ব্যবসায়ী মুনজুর আলম সুবল রায় কে আটক করে এবং এক পর্যায়ে কথা কাটাকাটি হলে মুনজুর আলম কাঠ মিস্ত্রি সুবল রারয়কে কিলঘুষি মেরে মাটিতে ফেলে বুকের উপরে পা উঠিয়ে দিয়ে হত্যার উদ্দেশ্য গলা চেপে ধরেন। সাথে সাথে স্থানীয় লোকজন এগিয়ে এসে সুবলকে উদ্ধার করে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com