বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে একদিনে সর্বোচ্চ ৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৬.৪৩ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে দিনদিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে একদিনে সর্বোচ্চ ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচশ’ ছাড়িয়ে দাঁড়ালো ৫৪৯ জনে। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। এই উপজেলা এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭০ জনে।
এদিকে নতুন আক্রান্ত ৩০ জন সদর উপজেলার, ১০ জন রামগঞ্জ উপজেলার ও ৬ জন রায়াপুর উপজেলার বাসিন্দা। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৫৪৯ জনের মধ্যে ২৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ২৯৭ জন রোগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেটেডে চিকিৎসাধীন রয়েছেন।
আজ লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গফফার বিষয়টি নিশ্চিত করেন।
এ দিকে ‘রেড জোন’ বিবেচনা করে জেলার পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভার কিছু এলাকায় ‘রেড জোন’ চিহিৃত করে লকডাউন করা হয়েছে। করোনার প্রকোপ থেকে জনসাধারণের সুরক্ষায় ‘রেড জোন’ চিহিৃত এলাকায় মঙ্গলবার (১৬ জুন) ভোর ৬টা থেকে লকডাউন শুরু হয়ে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, ১৭৯ জনের নমুনা পরিক্ষায় নেগেটিভ আসে ১৩৩ জনের। আর পজেটিভ আসে ৪৬ জনের। লক্ষ্মীপুরে সর্বমোট ৫৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে সদরে ২৭০ জন, রামগঞ্জে ৯৯ জন, রায়পুরে ৬০ জন, কমলনগরে ৭৭ জন ও রামগতিতে ৪৩ জন রয়েছেন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪২ জন। তাদের মধ্যে রামগঞ্জে চিকিৎসকসহ ৫১ জন, সদরে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, পুলিশসহ ১০১ জন, কমলনগরে চিকিৎসক ও নারী-শিশুসহ ২৭ জন, রামগতিতে ১৫ জন এবং রায়পুরে জনপ্রতিনিধি, পুলিশসহ ৪৮ জন। জেলার রামগঞ্জ উপজেলায় শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ একজন রোগী মারা যায়। এছাড়া রামগঞ্জ উপজেলায় চারজন, সদর উপজেলায় দুইজন, রায়পুর উপজেলায় একজন, রামগতি উপজেলায় একজন ও কমলনগর উপজেলায় একজন মৃত ব্যক্তির করোনা পজিটিভ আসে।
সিভিল সার্জন আরো জানান, করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভার ‘রেড জোন’ চিহিৃত এলাকা গুলো লকডাউন করা হয়েছে। করোনাভাইরাস নিয়ন্ত্রনে সবাইকে লকডাইন মেনে চলার অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com