মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লক্ষ্মীপুরে ইউপি সদস্যের কার্যালয়ে যৌথবাহিনীর অভিযান, মাদক ও যৌন সামগ্রী উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭.১০ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার আওয়ামীলীগ নেতা রেদোওয়ান হোসেন রিপনের ব্যক্তিগত অফিসে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, গাঁজা মাপার মেশিন, বিদেশি মদ, ব্যবহৃত ও অব্যবহিত প্রচুর কনডম পাওয়া গেছে। যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে ওই অফিসে অভিযান পরিচালনা করেন।
কমলনগর থানার এস আই জাহাঙ্গীর বাদী হয়ে এ নিয়ে থানায় মামলা দায়ের করেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে একচেটিয়া ও ভোট কেটে মেম্বার হওয়ার দরুণ রেদোয়ান হোসেন রিপন ব্যক্তিগত অফিস দিয়ে অন্যায় অপরাধের আখড়াবখুলে বসে।গাঁজা ইয়াবা বিক্রি, নারীদের বিভিন্ন প্রলোভনে ধর্ষণ, ধর্ষণে ব্যবহৃত কনডম উদ্ধার ও বিদেশী মদ সাক্ষ্য দেয় কতটা জঘন্য দুশ্চরিত্রের লোক ছিল রেদোয়ার হোসেন রিপন। অভিযোগ রয়েছে নদী ভাঙা নারীদের ভিজিএফের চাল দেয়ার কথা বলে মা মেয়ে দুইজনকেই ধর্ষণ করেছে নারী লোভী চরিত্রহীন রিপন মেম্বার।
দীর্ঘদিন ধরে বিগত সরকারের দুঃশাসনে আওয়ামী লীগের নেতাকর্মীরা একচ্ছত্র আধিপত্যতা বিস্তার করে ধরাকে সরা জ্ঞান করে আসছিল। খুন, গুম,ধর্ষণ,মাদকের আলুটপাট, চুরি, দুর্নীতি, প্রতারণা, অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, শোষণ জোরজুলুম ও একচেটিয়া রাজত্ব কায়েম করে আসছিল। ছাত্র আন্দোলনের মুখে সরকার প্রধান পালিয়ে গেলে এসব অত্যাচারী খুনি লুটেরাও পালিয়ে যায়। রেখে যায় তাদের অত্যাচারের ক্ষত চিহ্ন।
অভিযান পরবর্তী সময়ে উত্তেজিত জনতা রিপনের অফিস ভাঙচুর এবং অগ্নি সংযোগের চেষ্টা করে ও রিপনের ছবিতে থুতু ছিটিয়ে পোস্টারে জুতা নিক্ষেপ করার খবর পাওয়া গেছে।
পালিয়ে গিয়ে মোবাইল বন্ধ রাখায় রিপনের বক্তব্য জানা যায়নি।
মামলার বাদী এস আই জাহাঙ্গীর বলেন-‘আসামী রেদোয়ান হোসেন রিপন দীর্ঘদিন চরফলকন এলাকায় নারী পুরুষকে জিম্মি করে আসছিল এবং সেখানে ত্রাসত্ব সৃষ্টি করেছে। তার অফিস থেকে বিদেশী মদ, সোয়া এক কেজি গাঁজা,ব্যবহৃত কনডমসহ বিভিন্ন মাদক পাওয়া যায়। সে নানা প্রলোভনে তার অফিসে নারীদেরকে নিয়ে এসে ধর্ষণ করতো। এর স্পষ্ট আলামত পাওয়া গেছে। আসামীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com