বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৪২ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা হাসপাতালে কর্মরত নার্সিং কর্মকর্তা ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার সকালে জেলা হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোসাম্মৎ মনোয়ারা বেগম বলেন, বিভিন্ন দাবি নিয়ে নার্সরা গত ৯ সেপ্টেম্বর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সে সময় মহাপরিচালক তাদের সঙ্গে বাজে আচরণ করেন। মাকসুরা নূর সে সময় বলেন, নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া সরকারের ভুল ছিল। তিনি আমাদের নিয়ে, আমাদের পেশা নিয়ে অবমাননাকর কথা বলেছেন। আমরা আজ মানববন্ধন কর্মসূচি পালন করেছি। অতিদ্রæত মহাপরিচালক মাকসুরা নূর পদত্যাগ না করলে আমরা কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেব। পিরোজপুর নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, নার্সদের বদলি সংক্রান্ত জটিলতা নিরসন এবং বদলি বাণিজ্যের সঙ্গে জড়িত সিন্ডিকেট নিয়ে কথা বলতে গেলে মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের সঙ্গে অপেশাদার আচরণ করেন। একইসঙ্গে তাদের পেশাকে অপমান করেন। মহাপরিচালক পদত্যাগ না করা পর্যন্ত তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, নার্স সুমিত্রা, ফাতেমা আক্তার, নার্সিং ইন্সট্রাক্টর প্রভা রানি বরাল, নিপা মন্ডল, নিপা হালদার, গৌরী রানি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com