সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বাংলাদেশে ক্লিন এয়ার প্রজেক্টে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক

  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৫১ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

বাংলাদেশে ক্লিন এয়ার প্রজেক্টে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, বিশুদ্ধ বাতাস প্রকল্পের লক্ষ্য হলো দেশের গুরুত্বপূর্ণ খাতগুলো থেকে দূষণ কমিয়ে বাতাসের মান উন্নয়ন করা।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের পর এই কথা জানান সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক।

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্পে অর্থায়ন করছে বিশ্বব্যাংকের অংগ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। রান্নাঘর থেকে সৃষ্ট বায়ুদূষণ কমাতে সম্ভাব্য অনুদান পাওয়া যেতে পারে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা এবং ঢাকার খাল পুনরুদ্ধারের জন্য উপদেষ্টা বৈঠকে বিশ্ব ব্যাংককে একটি ‘নীল নেটওয়ার্ক’ তৈরি করার আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জন্য ‘একটি টেকসই ভবিষ্যত নিশ্চিত করতে কাজ করার’ পারস্পরিক লক্ষ্য নিয়ে পরিবেশগত শাসন, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং পানি সম্পদ ব্যবস্থাপনার বিষয়ে গভীর সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে উভয় পক্ষের আলোচনার সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com