বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

কাউখালীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৫.৪৩ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গুতে তপন হালদার(৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি উপজেলার আমড়াজুরি গ্রামের সুনিল হালদারের ছেলে।
জানা গেছে ,তপন হালদার মঙ্গলবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি হন। তার অবস্থা গুরুতর দেখে তাকে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই বুধবার  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা জানান, তপন হালদার গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্স আসেন। তার অবস্থা গুরুতর দেখে বরিশালে পাঠানো হয়। আমরা জানতে পেরেছি সেখানে তার মৃত্যু হয়েছে। এর পূর্বে ১১ বছরের একটি শিশুকেও বরিশাল নেওয়ার পর মারা গেছে। এ নিয়ে  কাউখালীতে ২ জন ডেঙ্গুতে মারা গেছে। গত আগষ্ট থেকে  এযাবৎ ৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী এসেছে। দু’জন বাদে অন্যরা সকলেই সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। ডেঙ্গু টেষ্টের কীট ও পর্যাপ্ত ঔষধ মজুত রয়েছে।
 এ বিষয়ে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, এ মৌসুমে জেলায় ২৯৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। তার মধ্যে ৩ জন মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com