সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৮.০৩ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে।

তৃতীয় দিন রবিবার সকাল থেকে বৃষ্টি না হলেও আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু করা সম্ভব হয়নি।

এর আগে দ্বিতীয় দিনেও এক বলও মাঠে গড়ায়নি। পরে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এমনকি বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরুতেও বিলম্ব হয়।

কানপুর থেকে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর খবরে জানায়, সকাল থেকে বৃষ্টি না হওয়ায় খেলা শুরু না করার সিদ্ধান্তটি বিস্ময়কর ছিল। দিনটি পরিত্যক্ত ঘোষণার আধ ঘণ্টারও কম সময়ের মধ্যে কানপুরে সূর্য ওঠে।

ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ভালো করার তেজ নিয়েই ম্যাচটি শুরু করেছিল বাংলাদেশ। এই সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হারায় বাংলাদেশ, যাকে ঐতিহাসিক জয় বলা যায়।

কানপুর টেস্টের আগে, প্রথম টেস্টে বাংলাদেশ চেন্নাইয়ে ভারতের মুখোমুখি হয়েছিল। ব্যাটারদের ব্যর্থতায় ২৮০ রানের হার বরণ করতে হয় তাদের।  টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com