বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৬.৩৭ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুর সদর, রামগতি ও রামগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ৪জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার গভীররাতে রামগতির চর আবজালের আবদুল মোমিন, রামগঞ্জের দরবেশপুরে মোরশেদ আলম এবং আঙ্গারপাড়ার বাবুল মিয়ার মৃত্যু হয়। এছাড়া সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১১নং ওয়ার্ডে মারা যায় আরো এক ব্যাক্তি। নিহতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
এ দিকে নতুন করে জেলায় আরো ৪৬জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫শ’ ৪৯জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ২শ’ ৫৪জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এখন পর্যন্ত ১১জন। আর উপসর্গ নিয়ে নতুন চারজনসহ মারা গেছে অর্ধশতাধিক ব্যাক্তি।
অপরদিকে লক্ষ্মীপুর, রামগতি, রায়পুর ও রামগঞ্জ এ চারটি পৌরসভা ও কমলনগর উপজেলা এবং সদরে ৭টি ইউনিয়নসহ ১৫টি ইউনিয়নকে “রেড জোন” চিহিৃত করে লকডাউন চলছে। ৪র্থ দিনের মতো চলছে লকডাউন। তবে লকডাউন বাস্তবায়নে কাজ করছে স্থানীয় প্রশাসন ও পৌরসভা। তবে গতদিনের তুলনায় শুক্রবার ছিল লকডাউন ঢিলাঢালাভাব।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের  জানান, যেসব ওয়ার্ডে রেড জোন চিহিৃত করে লকডাউন দেয়া হয়েছে। সেসব ওয়ার্ডে লকডাউন বাস্তবায়ন করার জন্য ওয়ার্ড কাউন্সিলরা কাজ করছেন। লকডাউন কার্যক্রর করতে পৌরসভার পাশাপশি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আরো সোচ্ছার হতে হবে। তাহলে লকডাউন বাস্তবায়ন হবে বলে আশা করেন তিনি।
সিভিল সার্জন ডা. আবদুর গফ্ফার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যাক্তিরা জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। আর এসব ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। লকডাউন করা হয়েছে নিহতদের বাড়ি।
পুলিশ সুপার ড.এএইচএম কামরুজ্জামান ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, যেভাবে করোনার সংক্রমন বাড়ছে। লকডাউন ছাড়া বিকল্প কোন পথ নেই। তাই বাস্তবায়ন করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা। এ ছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com