বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেবীদ্বারে চিকিৎসক ও মুক্তিযোদ্ধা সহ ১৯ জনের করোনা সনাক্ত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ৮.৩১ পিএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি // কুমিল্লার দেবীদ্বারে দেবীদ্বার এক চিকিৎসক ও এক মুক্তিযোদ্ধাসহ নতুন করে আরো ১৯ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ৩৪ টি নমুনার রিপোর্ট’র মধ্যে ওই ১৯টি পজিটিভ পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে দায়িত্ব পালনকারী ১ জন চিকিৎসক, পরিবার পরিকল্পনা অফিসের ১ জন স্টাফ এবং বীর মুক্তিযোদ্ধা আলফু ফকির সহ মোট ১৯ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এছাড়া বনকুট ১ জন, মোহাম্মদপুর ২ জন, ইষ্টগ্রাম ১ জন, ভিংলাবাড়ি ১ জন, তুলাগাও ১ জন, স্বপ্নিল টাওয়ার ১ জন, বাগমারা ১ জন, আবদুল্লাহপুর ১ জন, গোমতী আবাসিক এলাকা ১ জন, ইউসুফপুর ১ জন, মোহনপুর ১ জন, জাফরগঞ্জ ২ জন, চরবাকর ১ জন, গুনাইঘর ১ জনের করোনা সনাক্ত হয়েছে । বৃহস্পতিবার দেবীদ্বারের ভানী ইউনিয়নের বরাট গ্রামের মা ও ছেলে ২ জন পজিটিভ রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এরা হলেন- ঝর্না রানী দেবনাথ (৫০) মাধব দেবনাথ (৩২)। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহাম্মদ কবীর জানান, এখন পর্যন্ত দেবিদ্বার থেকে মোট নমুনা প্রেরণ করা হয়েছে ১৩৪৬টি, মোট প্রাপ্ত রিপোর্ট ১২৩৫টি, রিপোর্ট বাকী আছে আরো ১১১টি, মোট পজিটিভ সনাক্ত হয়েছে ২৫৮ জন, মৃত্যুবরণ করেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ১৩২ জন। আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে আছেন ১০৫ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com