মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গলায় দড়ি দিয়ে এক ভারসাম্যহীন বৃদ্ধর আত্মহত্যা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ৮.৩০ পিএম
  • ৪০০ বার পড়া হয়েছে

আবু তালহা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৌদুয়ার গ্রামের সেলিম রেজা (৬১) গলায় দড়ি দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ২ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, তিনি গত কয়েক মাস আগে রোড এক্সিডেন্ট এর শিকার হন। তারপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। মাঝেমধ্যেই নাক দিয়ে রক্ত খনন হতো এবং আবোল তাবোল প্রলাপ করতেন।

মৃত ব্যক্তি সেলিম রেজার ছেলে বলেন, গতরাত্রে আমি বাহিরে বের হলে বাবার ঘরের দরজা খোলা পাই। এ সময় বাবাকে রান্না ঘরে ঝুলন্ত অবস্থায় দেখি। আমার চিৎকার-চেঁচামেচিতে ঘর থেকে আমার বোন বেরিয়ে আসলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। এ সময় ইউপি সদস্য হাওয়া বলেন, সেলিম রেজার সাথে কারো কোন পারিবারিকভাবে ঝামেলা ছিল না।

ভারসাম্যহীনতার কারণেই এই অপমৃত্যুর ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে কামারখন্দ থানার উপ পরিদর্শক এস আই ইয়ামিন সরকার জানান, সকাল ১০.৩০ এর দিকে খবর পেলে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে জানতে পারি, ভারসাম্যহীনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এটি একটি অপমৃত্যুর ঘটনা। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, অপমৃত্যুর কারণে লাশ ময়নাতদন্তের জন্য পাঠাইনি, দাফনের জন্য অনুমতি দিয়েছি। থানায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com