মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নেছারাবাদে স্কুল ছাত্রীর গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭.৫০ পিএম
  • ১১৯ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে ইশরাত জাহান জেবিন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ। ইশরাত জাহান জেবিন স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতো।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজেদের বাসায় ওড়না প্যাচানো অবস্থায় মৃত্যু দেহটি উদ্ধার করা হয়। নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সে বরছাকাঠি গ্রামের মোঃ জহিরুল ইসলামের মেয়ে। ওয়ার্ড মেম্বার শামীম এ খবর নিশ্চিত করেছেন। শামীম জানান, মায়ের সাথে রাগারাগি করে এ আত্মহত্যা ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
এলাকাবাসীরা জানান, ইশরাত জাহান জেবিন তার মায়ের সাথে মোবাইলে সিম চেইঞ্জ করা নিয়ে রাগারাগী করে ঘর থেকে পাশের বাসায় যায়। কিছুক্ষণ পর বাসায় এসে তার মা মোবাইলে সিম চেইঞ্জ করছে কিনা সেটা দেখার জন্য ঘরে এসে জেবিনকে ডাক দেয়। কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ডুকেই জেবিনকে গলায় ওড়না পেচানো অবস্থায় দেখতে পায়। মা ডাক চিৎকার দিলে স্বজনরা তাকে নামিয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ইশরাত জাহান জেবিনের মা জানান, সকালে মোবাইলে সিম চেইঞ্জ করা নিয়ে দাদী-নাতির সাথে রাগারাগী হয় এবং আমিও একটু বকাবকি দিয়েছিলাম। আমার মেয়েটা ছোট বেলা থেকেই খুব জেদী প্রকৃতির ছিলো।
ওয়ার্ড মেম্বার শামীম জানান, আমি খবর পেয়ে ওদের বাসায় গিয়েছিলাম। শুনছি তার মায়ের সাথে একটু রাগারাগী হয়েছিলো। ঘরের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তাকে পাওয়া গেছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বনি আমিন জানান, খবর পেয়ে থানা থেকে ফোর্স পাঠিয়ে মৃত্যুদেহ উদ্ধার করেছি। সকালে ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com