মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নওগাঁয় সাড়ে ৭১ হাজার হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ৪.৪১ পিএম
  • ৭৭৮ বার পড়া হয়েছে
সোহেল রানা, নওগাঁ জেলা,প্রতিনিধিঃনওগাঁ জেলায় চলতি আউশ মওসুমে ৭১‘ হাজার ৪শ ১৫ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এই লক্ষ্য পুরণে জেলার কৃষকরা তাঁদের জমিতে আউশ ধান রোপন করতে এখন ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৫ জুলাই পর্যন্ত এ জেলায় আউশ ধান লাগানোর শেষ সময়।
নওগাঁ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. রবিয়া নূর আহম্মেদ বলেছেন আউশ চাষের ক্ষেত্রে সরকারী প্রনোদনা পাওয়ায় কৃষকদের মধ্যে আউশ চাষের আগ্রহ যথেষ্ঠ রয়েছে। তিনি জানান এ বছর ৭১ হাজার ১শ হেক্টর জমিতে উন্নত ফলনশীল (উফশী)জাতের এবং ৩১৫ হেক্টর জমিতে হাইব্রিড জাতের আউশ চাষের লক্ষমাত্রা নির্ধারিত রয়েছে।
উপজেলাভিত্তিক আউশ চাষের লক্ষমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় উফশী জাতের ৪ হাজার ২৭৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টরসহ মোট ৪ হাজার ২৮০ হেক্টর, রানীনগর উপজেলায় উফশী জাতের ১ হাজার ৪২৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টরসহ মোট ১ হাজার ৪৩০ হেক্টর, আত্রাই উপজেলায় উফশী জাতের ১ হাজার ৪২০ হেক্টর ও হাইব্রিড জাতের ৬৫ হেক্টরসহ মোট ১ হাজার ৪৮৫ হেক্টর, বদলগাছি উপজেলায় উফশী জাতের ১ হাজার ৪১৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টরসহ মোট ১ হাজার ৪২০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় উফশী জাতের ১৫ হাজার ৬৬০ হেক্টর ও হাইব্রিড জাতের ২০ হেক্টরসহ মোট ১৫ হাজার ৬৮০ হেক্টর, পতœীতলা উপজেলায় উফশী জাতের ৯ হাজার ২৪০ হেক্টর ও হাইব্রিড জাতের ১০ হেক্টরসহ মোট ৯ হাজার ২৫০ হেক্টর, ধামইরহাট উপজেলায় উফশী জাতের ৩ হাজার ৫৫৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টরসহ মোট ৩ হাজার ৫৬০ হেক্টর, সাপাহার উপজেলায় উফশী জাতের ২ হাজার ১৬৫ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টরসহ মোট ২ হাজার ১৭০ হেক্টর, পোরশা উপজেলায় উফশী জাতের ১ হাজার ৪০ হেক্টর ও হাইব্রিড জাতের ৫ হেক্টরসহ মোট ১ হাজার ৪৫ হেক্টর, মান্দা উপজেলায় উফশী জাতের ১৯ হাজার ৫৩০ হেক্টর ও হাইব্রিড জাতের ১৮৫ হেক্টরসহ মোট ১৯ হাজার ৭১৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় উফশী জাতের ১১ হাজার ৩৭৫ হেক্টর  ও হাইব্রিড জাতের ৫ হেক্টরসহ মোট ১১ সহাজার ৩৮০ হেক্টর।
এদিকে কৃষিভিভাগসুত্রে জানা গেছে জেলার ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৭৭ লক্ষ টাকা মুরে‌্যর কৃষি প্রনোদনা প্রদান করার পরিকল্পনা রয়েছে। প্রনোদান হিসেবে প্রত্যেক কৃষককে ১ বিঘা করে জমির বিপরীতে এই প্রনোদান দেয়া হবে। প্রনোদান হিসেবে প্রতি কৃষককে ৩শ টাকা মুল্যের ৫ রেকজি করে বীজ, ৩২০ টাকা মুল্যের ২০ কেজি করে ডিএপি সার এবং ১৫০ টাকা মুল্যের ১০ কেজি করে এমওপি সার বিনামুল্যে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com