মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পীরগঞ্জে বেয়ানকে শ্লীলতাহানির অভিযোগ বেয়াইয়ের বিরুদ্ধে

  • আপডেট সময় শনিবার, ১৩ জুন, ২০২০, ৬.২০ পিএম
  • ৩৮৫ বার পড়া হয়েছে

আবুনূর রাশেদ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- ঠাকুগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গত ৮ জুন ১ নং ইউনিয়নের শিববাড়ী গ্রামের ললিত চন্দ্র রায় নামে এক ব্যক্তি তার পুত্রবধূর মা প্রশন্ন রায়ের স্ত্রী মমিতা রাণীর উপর নির্মম নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ফুলবাড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, মমিতা রাণীর মেয়ের সাথে ললিত চন্দ্র রায়ের ছেলের দীর্ঘ ৩ বছর পূর্বে বিয়ে হয়। সেই সুবাদে ললিত চন্দ্র রায় মমিতা রাণীর বেয়াই সম্পর্ক হয়। গত ৮ জুন ঐ ফুলবাড়ি নামক এলাকায় মমিতা রাণীকে ললিত চন্দ্র রায় একা পেয়ে শারীরিক নির্যাতন, বেধড়ক মারপিট, বুকে হাত দিয়ে ললিতার গায়ের ব্লাউজ ছিড়ে ফেলেন এবং বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটান। ঐ নারী গুরুতর আহত ও জখম হলে এলাকাবাসী তাঁকে অটোযোগে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। তিনি সুস্থ হলে হাসপাতাল থেকে রিলিজ হয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ললিতা রাণী গত ৯ জুন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করলে নির্বাহী অফিসার রেজাউল করিম অভিযোগটির প্রেক্ষিতে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ বিষয়ে ১ নং ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনাটি শুনেছি। সুষ্ঠ তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com