বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আত্রাইয়ে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, থানায় অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ১০.৩৪ পিএম
  • ৪৪৪ বার পড়া হয়েছে
সোহেল রানা, নওগাঁ জেলা, প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে পুকুরে বিষ দিয়ে ৪ লক্ষ টাকার মাছ নিধনে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের খোলাপাড়া গ্রামে ঘটেছে। খবর পেয়ে পুকুর হতে মৃত মাছ এবং এক বোতল পানি জব্দ করেছে আত্রাই থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মোল্লা আজাদ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ও প্রতিবেশী কয়েক জন মিলে পুকুর খনন করে ঐ গ্রামের সেলিম চেীধুরী এবং গেীতম কুমার সাহার নিকট দের লক্ষ টাকায় তিন বছরের জন্য লিজ দেয়।
লিজের সময় আগামী ১৯ জুন তারিখে শেষ হবে এবং নতুন করে দুর্বৃত্তরা লিজ পাওয়ায় মাছ ধরার লক্ষ্যে তারা পুকুরে মেশিন ফেলে অর্ধেক পরিমান পানি শুকিয়ে ফেলে। বুধবার দিবাগত রাত্রি যেকোনো সময় পুকুরের পারে দেওয়া বেড়া কেটে পুকুরে বিষ দিয়ে চলে যায় দুর্বৃত্তরা।
সকালে মাছ ধরার জন্য জাল সহ জেলেদের নিয়ে পুকুরে গিয়ে মাছ মরে ভাঁসতে দেখে থানায় খবর দিলে পুকুরে ভেঁসে ওঠা মাছ ও বিষ মিশৃত এক বোতল পানি জব্দ করে।
সেলিম চেীধুরী ও গেীতম কুমার জানায়, আমাদের শেষ সম্বল খুয়ে পুকুর লিজ নিয়েছিলাম। বিষ প্রয়োগের ফলে চার লাখ টাকার উপরে আমাদের ক্ষতি হয়েছে। আজ নিঃস্ব হয়ে পরিবার পরিজন নিয়ে পথে বসে গেলাম। এসময় তারা প্রশাসনের কাছে তাদের ক্ষতিপূরণ এবং অপরাধীদের চরম শাস্তির দাবি জানান।
আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবন্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com