বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউইয়র্কে রাত্রিকালীন কারফিউ ৭ জুন পর্যন্ত বাড়িয়েছেন

  • আপডেট সময় বুধবার, ৩ জুন, ২০২০, ২.০৯ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও মঙ্গলবার নগরীতে রাত্রিকালীন কারফিউ ৭ জুন পর্যন্ত বাড়িয়েছেন। পুরো আমেরিকাজুড়ে চলছে বর্ণবাদবিরোধী বিক্ষোভ। বিক্ষোভকালে সহিংসতা ও লুটপাটের কারণে কারফিউ বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রয়োজন দেখছেন না বলে জানিয়েছেন মেয়র। যেমনটা অন্যান্য বিক্ষোভস্থলে মোতায়েন করা হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও দাবি ন্যাশনাল গার্ড মোতায়েনের।
ডি ব্লাসিও সাংবাদিকদের বলেন, আগামী রোববার পর্যন্ত রাত ৮ টা থেকে ভোর ৫টা নাগাদ কারফিউ বলবৎ থাকবে। ম্যানহাটনের কিছু নামীদামী দোকানে সোমবার দাঙ্গাকারীরা লটুপাট চালালে রাত ১১ টা থেকে কারফিউ জারি করা হয়।
এ ধরনেরই একটি দোকানের কাছেই ট্রাম্পের নিউইয়র্কের বাড়ি। মঙ্গলবার সকালে তিনি দুই দুইবার টুইটার করে স্থানীয় নেতাদের দ্রুত পদক্ষেপ নিতে এবং ন্যাশনাল গার্ড মোতায়েনের আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হলেও ব্লাসিও বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগের ৩৬ হাজার সদস্যই এই অস্থিরতা ঠেকাতে পারবে।
ন্যাশনাল গার্ড মোতায়েন বুদ্ধিমানের কাজ হবে না উল্লেখ করে তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা দ্রুতই পদক্ষেপ নেবো।
এদিকে নিউইয়র্ক গভর্ণর এন্ড্রু কওমো বলেছেন, ন্যাশনাল গার্ড প্রস্তুত রয়েছে। তিনি নিউইয়র্কের পুলিশ বিভাগ এবং গভর্নর ব্লাসিও লুটপাট বন্ধে কোন কাজ করছেনা বলেও অভিযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com