বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ১২.২২ এএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকার ঘোষিত লকডাউন শিথিল করায় ঈদের আগে গত শুক্রবার রাজধানী থেকে মানুষের ঢল নামে ঘরমুখী মানুষের। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই প্রধান নৌরুট শিমুলিয়া-কাঁঠালবাড়ী ও দৌলতদিয়া-পাটুরিয়ায় চালু হয় ফেরি সার্ভিস।

ঈদের পর জীবিকার তাগিদে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে পুনরায় ঢাকায়  ফিরতে শুরু করেছে মানুষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে পাটুরিয়া ঘাটে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীরা ফেরি যোগে আসছে।

তিনি বলেন, সকাল থেকে দৌলতদিয়া পয়েন্ট থেকে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীরা নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে আসছে। এখন ১৫টি ফেরির মধ্যে ৯টি ফেরি দিয়ে নৌ-পথ পারের কাজে নিয়োজিত। যানবাহনের চাপ বাড়লে ফেরির সংখ্যা আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।

অন্যদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটেও স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। ফেরিগুলোতে ব্যক্তিগত পরিবহন, কাঁচামালবাহী ও পণ্যবাহী ট্রাক এবং সাধারণ যাত্রীদের পারাপার করা হচ্ছে।

বিআইডাব্লিউটিসি কাঠালবাড়ি ঘাটের সহকারী ব্যবস্থাপক ভজন কুমার সাহা জানান, বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ বাড়ছে। নৌরুটে স্পিডবোট ও লঞ্চ বন্ধ রয়েছে। এ কারণে ফেরিতে যাত্রীদের চাপ বাড়ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com