বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজধানীর ৪০০০ করোনা দূর্গত পরিবারকে ঈদ উপহার পাঠালেন ডিএমপি কমিশনার

  • আপডেট সময় শনিবার, ২৩ মে, ২০২০, ১০.১১ পিএম
  • ৮২৯ বার পড়া হয়েছে

 করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুর্গত চার হাজার পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)।

শনিবার ডিএমপি কমিশনারের পক্ষে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম-সেবা গুলশানের কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে করোনা দূর্গতদের মাঝে এই ঈদ উপহার সামগ্রীর একাংশ বিতরণ করেন।

 

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম-সেবা ডিএমপি নিউজকে জানান, তাঁরা ডিএমপি কমিশনার মহোদয়ের প্রেরিত ঈদ উপহার সামগ্রীর একাংশ গুলশানের ৫০০টি অভাবী পরিবারের মাঝে বিতরণ করেছেন। তিনি জানান, এ সময় পুলিশ কর্মকর্তাগণ ও উপহার প্রাপ্তরা যথাযথ স্বাস্থবিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখেন।

 

পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ও গুলশানের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আঃ আহাদ ডিএমপি নিউজকে বলেন, আর মাত্র দুদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদ-উল ফিতর। করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে ম্রিয়মাণ ঈদের আনন্দ। তাছাড়া দুমাসের বেশি সময় ধরে দেশ লকডাউন থাকার কারণে খেটে খাওয়া মানুষের জীবনে নেমে আসে চরম দূর্ভোগ। তাই ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) করোনা দূর্গতদের মাঝে এই উপহারসামগ্রী পাঠিয়েছেন।

এ সময় গুনশান বিভাগের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com