মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনায় নিহতদের সম্মানে তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে যুক্তরাষ্ট্রে

  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০, ২.০৯ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাসের প্রভাব। প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন আক্রান্ত রোগী ও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম।

করোনাভাইরাসে নিহত ৯৬ হাজারের অধিক (২১ মে পর্যন্ত) আমেরিকানের প্রতি শ্রদ্ধা এবং নিহতদের স্বজনের প্রতি সহমর্মিতা জ্ঞাপণের জন্যে ৩ দিনব্যাপী যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২৩-২৫ মে ‘মেমরিয়্যাল ডে’ পালিত হবার সময়েই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সুরক্ষায় শহীদ যোদ্ধাদের স্মরণ ও সম্মান জানানোর সাথে করোনায় নিহতদের প্রতি এই সম্মান জানানো হবে। ২১ মে এক টুইট বার্তায় এ ঘোষণা দেন ট্রাম্প।

উল্লেখ্য, একইদিন সকালে ডেমক্র্যাটিক পার্টির দুই নেতা ন্যান্সি পেলসী (হাউজের স্পিকার) এবং সিনেটর চাক শ্যুমার (ইউএস সিনেটে ডেমক্র্যাট-লিডার) যুক্ত স্বাক্ষরের একপত্রে ট্রাম্পের প্রতি এই আহ্বান জানিয়েছিলেন।

প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রের সকল ফেডারেল ভবন এবং ন্যাশনাল মনুমেন্টে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ডেমক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com