মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আদ্-দ্বীনকে শোকজ, গ্রামে চালু হচ্ছে বিশেষ অ্যাম্বুলেন্স: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২৬, ৮.৫১ পিএম
  • ৩৭ বার পড়া হয়েছে

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুত রাখার পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়নে দুই ধরনের অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (৬ জুন) দুপুর দুইটায় রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। এর আগে তিনি দেশের স্বাস্থ্যখাতের সামগ্রিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুক্রবার (৫ জুন) বিকেলে আমরা আদ্-দ্বীন হাসপাতালে নোটিশ পাঠিয়েছি। কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আমরা এই হাসপাতালের বিষয়ে সম্পূর্ণ আইনি ব্যবস্থা নেবো।

মন্ত্রী বলেন, শোকজের সন্তোষজনক জবাব না দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইনের বাইরে যাবো না (উই গো এস পার ল’স)।

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ ও সচেতনতা কার্যক্রম নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করতে সকালে আমরা র‍্যালি করেছি। ঢাকাসহ সারা দেশব্যাপী এই সচেতনতা র‍্যালি একযোগে অনুষ্ঠিত হয়েছে।

চিকিৎসা সরঞ্জামের প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী জানান, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার জন্য সব ধরনের প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখা হয়েছে। বাজারে বা সরকারি হাসপাতালে যাতে কোনো সঙ্কট তৈরি না হয়, সেজন্য স্যালাইনের মজুত বাড়ানো হচ্ছে। রোববারের (৭ জুন) মধ্যে সরকারিভাবে স্যালাইনের স্টক দুই লাখে পৌঁছাবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, দেশের স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিশেষ আলাপ হয়েছে। সরকার এখন থেকে দুই ধরনের অ্যাম্বুলেন্স সেবা চালু করতে যাচ্ছে।

নতুন এই পরিকল্পনা অনুযায়ী, এক ধরনের অ্যাম্বুলেন্স নিয়োজিত থাকবে মূলত গ্রামের গুরুতর অসুস্থ (সিরিয়াস) রোগীদের জন্য। গ্রামীণ এলাকার রোগীদের জরুরি প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দ্রুত জেলা বা বিভাগীয় শহরের বড়ো হাসপাতালে স্থানান্তরের জন্য এই সার্ভিস কাজ করবে। এছাড়া শহরাঞ্চলের জন্য অন্য আরেক ধরনের অ্যাম্বুলেন্স সেবা চালু থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com