মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ

  • আপডেট সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮.৫৭ পিএম
  • ৫৪ বার পড়া হয়েছে

ধামরাইয়ে এনসিপির ঢাকা জেলা উত্তরের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে পদবঞ্চিতদের সঙ্গে নবগঠিত কমিটির সদস্যদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় হাজী কামরুল সুপার মার্কেটে ঢাকা জেলা উত্তরের কার্যালয় উদ্বোধনকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এনসিপির ঢাকা জেলা উত্তরের নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ জানান, বিকেলে কার্যালয় উদ্বোধনের সময় অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। তার দাবি, কমিটিতে পদ না পেয়ে একটি পক্ষ এ হামলা চালিয়েছে। এতে তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন।

অন্যদিকে, পদবঞ্চিতদের অভিযোগ, ‘জুলাইয়ের চেতনাকে’ বিক্রি করে আওয়ামী লীগের ঘনিষ্ঠদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে—এর প্রতিবাদ জানাতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এতে তাদের পক্ষেরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com