মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

৫টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭.৩১ পিএম
  • ৫৯ বার পড়া হয়েছে

আরো পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছেন- বরিশালে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহীতে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহে মো. রোকনুজ্জামান রোকন, রংপুরে মাহফুজ উন নবী ও কুমিল্লায় মোহাম্মদ ইউসুফ মোল্লা।

আজ শনিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখার উপ-সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

এরা হলেন- বরিশালে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহীতে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহে মো. রোকনুজ্জামান রোকন, রংপুরে মাহফুজ উন নবী ও কুমিল্লায় মোহাম্মদ ইউসুফ মোল্লা।

প্রজ্ঞাপনে প্রার্থীদের নামের সাথে সাথে তাদের পিতা-মাতার নাম এবং ঠিকানা উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com