বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তালতলীতে মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বিএনপিকে অস্তিত্বহীন করতে চেয়ে হাসিনা নিজেই অস্তিত্বহীন হয়ে গেছে -এস এম জাহাঙ্গীর ঠাকুরগায়ের পীরগঞ্জে মছলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম দুই শ্রেণীতে ২ জন ছাত্র শিক্ষক ৫ জন পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত ফেব্রুয়ারি মাসেও গ্যাসের দাম বাড়লো রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার ১০ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার আগামীকাল পবিত্র শবে বরাত শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

চলতিসহ বকেয়া বেতন ও পূর্ণ উৎসব ভাতা, পর্যাপ্ত ত্রাণ ক্ষতিগ্রস্থ শ্রমিককে সর্বোচ্চ ক্ষতিপূরনের দাবী সমাজআন্ত্রিক শ্রমিক ফ্রন্ট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৮.৫৪ পিএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে

মনির আহমেদ: ঈদের আগে প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের চলতিসহ বকেয়া বেতন ও পূর্ণ উৎসব ভাতা পরিশোধ এবং অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকের জন্য পর্যাপ্ত ত্রাণ, নগদ সহায়তা ও আর্মী রেটে রেশন নিশ্চিত করার দাবিতে আজ ১৪ মে ২০২০, বৃহস্পতিবার, সকাল ১১ টায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সারাদেশে জেলায় জেলায় সংক্ষিপ্ত পরিসরে শারীরিক দুরুত্ব বজায় রেখে প্রতীকি অবস্থান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এর সঞ্চালনায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সম্পাদক ইমাম হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, অর্থ সম্পাদক জুলফিকার আলী, দপ্তর সম্পাদক সৌমিত্র কুমার দাস প্রমুখ। নেতৃবৃন্দ বলেন দেশের মোট শ্রমজীবী মানুষের ৮৫ শতাংশ অর্থাৎ প্রায় সাড়ে ৫ কোটি অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক যাদের মধ্যে প্রায় ৪ কোটি দৈনিক কাজভিত্তিক মজুরি চুক্তিতে নিয়োজিত শ্রমিক গত ২৬ মার্চ থেকে অদ্যবধি ৪৯ দিন যাবত লকডাউনের কারণে কর্মহীন হয়ে চরম অসহায়ত্ত্বের মধ্যে দিনযাপন করছে। সরকার করোনা পরিস্থিতি উত্তোরণে প্রায় ১ লক্ষ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু এই প্রণোদনা প্যাকেজে শ্রমজীবী মানুষের খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তার জন্য বরাদ্দ খুবই অপ্রতুল। বরাদ্দকৃত নগদ সহায়তার ৭৬০ কোটি টাকা অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের মধ্যে বণ্ঠন করলে প্রতি শ্রমিক পাবে প্রায ১৪০ টাকা মাত্র যা সহায়তার নামে প্রহসনের সামিল। প্রচার মাধ্যমে খাদ্য সহায়তা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ প্রদানের যত চিত্র দেখা যাচ্ছে, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং দেশের বিভিন্ন অঞ্চলে ত্রাণের দাবিতে শ্রমিকজীবী মানুষ বিক্ষোভ প্রদর্শন করছে। খাদ্য নিরাপত্তাহীনতার পাশাপাশি বাসা ভাড়া পরিশোধের চাপ ঢাকাসহ বিভিন্ন শহর ও শিল্পাঞ্চলে বসবাসকারী শ্রমজীবী দিনমজুর মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। ১০ দিন পরে মুসলিম ধর্মালম্বিদের সবচেয়ে বড় উৎসব ঈদ উপলক্ষ্যে সরকার ৫০ লক্ষ শ্রমিককে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা প্রদানের ঘোষাণা দিয়েছে অথচ দেশে শুধু অতি দরিদ্র শ্রমজীবী মানুষের সংখ্যাই ১ কোটি ৯০ লক্ষ যাদের বেঁচে থাকার জন্য প্রত্যেকের কমপক্ষে ৮ হাজার টাকা প্রয়োজন। নেতৃবৃন্দ আরও বলেন করোনা অজুহাতে সরকারী তহবিল থেকে হাজার-হাজার কোটি টাকা সহযোগীতা গ্রহণ করার পরও শিল্প মালিকরা চরম দায়িত্বহীন-অপরাধমূলক আচরণ অব্যাহত রেখেছেন। কর্মস্থলে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং শ্রমিক ছাঁটাই করা হবে না এই প্রতিশ্রুতি দিয়ে কারখানা চালু করার অনুমতি নিয়ে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনিয় আয়োজন ছাড়াই কারখানা চালাচ্ছে। বিভিন্ন অজুহাতে শ্রমিক ছাঁটাই অব্যাহত রেখেছে, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের রিপোর্ট অনুসারে সরকারী নির্দেশনার পরও শুধু ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে প্রায় নয় হাজার শ্রমিক ছাঁটাই হয়েছে। অনেক কারখানায় এখনও মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়নি, ছুটিতে থাকা শ্রমিকদের এপ্রিল মাসের বেতনের ৬৫ শতাংশ এবং কর্মরত শ্রমিকদের ১০০ শতাংশ মজুরি পরিশোধের সিদ্ধান্তে কৌশলে সরকারের অনুমোদন নিয়েও এখন প্রতিশ্রুত অর্থ পরিশোধে টালবাহানা করছে। উৎসব ভাতা শ্রমিকের সারাবছরের কাজের ধারাবাহিকতার অধিকার অথচ করোনা দুর্যোগে মাত্র ১ মাস উৎপাদন বন্ধ থাকার অজুহাতে উৎসব ভাতা কর্তনের অনৈতিক চেষ্টা করছে। অথচ সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনি চরম দুর্যোগকালিন সময়েও শ্রমিককে বাঁচাতে মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরিবর্তে মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকের উপর নির্যাতন করছে যা নিন্দনিয়।
নেতৃবৃন্দ, অবিলম্বে প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের চলতিসহ বকেয়া বেতন ও পূর্ণ উৎসব ভাতা পরিশোধ, সরকারী নির্দেশনা ভঙ্গকারী মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা , মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকের প্রাপ্য পাওনা পরিশোধ এবং অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকের জন্য পর্যাপ্ত ত্রাণ, নগদ সহায়তা , আর্মী রেটে সারাবছর রেশন সরবরাহ, কর্মক্ষেত্রে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় আয়োজন করা এবং করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমিকের চিকিৎসা ও সর্বোচ্চ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, কৌশল করে, ভয় দেখিয়ে শ্রমিকদের বঞ্চিত করার অপচেষ্টা বুমেরাং হয়ে যেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com