মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পিরোজপুরের ৪১৮ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়

  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.০৫ এএম
  • ৫৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ- ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩ টি সংসদীয় আসনের ৪১৮টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহন সমাপ্ত হয়। সকাল থেকেই কেন্দ্রে নারী ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। সকাল সাড়ে ৭ থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলে বিকাল সাড়ে ৪.৩০ টা পর্যন্ত।

জেলার ৩টি নির্বাচনী আসনে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু সুন্দর রাখতে ৮০০ সেনাবাহিনী, ১৬০০ পুলিশ ফোর্স, ৬৫ জন রেবের পেট্রোল টিম, ৪৩৬ জন বিজিবি, ৫ হাজার ৪৩৪ জন আনসার, নৌবাহিনী, কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।

৩৬টি মোবাইল পেট্রোল টিম রয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পিরোজপুরের তিনটি আসনে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ উৎসবমুখর করার লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি ছিল।

তিনি বলেন আমরা সব কেন্দ্রে সিসি ক্যামেরায় স্থাপন করতে পেরেছি। সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও আনসার মোতায়েন রয়েছে।

তাই পিরোজপুরবাসীর একটু সুন্দর নির্বাচন উপভোগ করেছে।
উল্লেখ্য, পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে ৭টি উপজেলায় মোট ১০ লক্ষ ৪২ হাজার ৮২৭ জন ভোটার রয়েছে। এদের মধ্যে ৫ লাখ ২৫ হাজার ৬৩ জন পুরুষ ভোটার এবং ৫ লাখ ১৭ হাজার ৭৬৩ জন নারী ভোটার। তিনটি আসনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ৪১৮ টি ভোটকেন্দ্র রয়েছে। এদের মধ্যে ১৩৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com