মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নির্বাচনের দিন ভোটকেন্দ্র গুলোতে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক থাকবে

  • আপডেট সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৪৭ পিএম
  • ৫২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখন উৎসবের আমেজ। প্রিয়জনদের সঙ্গে ভোট দিতে শহর ছেড়ে গ্রামের দিকে ছুটছে লাখো মানুষ। তবে যাতায়াতের এই ভিড়ের মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল কলে বিভ্রাট ও বারবার কল কেটে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোতে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক থাকবে তো? সরকার ও মোবাইল অপারেটরগুলো এই উদ্বেগের অবসান ঘটিয়ে আশ্বস্ত করেছে, নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে তারা সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব একটি গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ মানের মোবাইল নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করতে অপারেটরদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো যান্ত্রিক ত্রুটি দ্রুত সমাধানে ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবে ‘স্পেশাল সাপোর্ট টিম’।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে নেটওয়ার্কে কোনো প্রকার বাধা বা ‘জ্যামার’ ব্যবহার করা হবে না। পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নির্বাচনের তথ্য আদান-প্রদানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবেন, তাই নেটওয়ার্কের সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রাখার চেষ্টা চালানো হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটরগুলোও তাদের নিজস্ব প্রস্তুতির কথা জানিয়েছে। গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, নেটওয়ার্ক সেবা স্বাভাবিক রাখতে একটি বিশেষ ইমার্জেন্সি টিম গঠন করা হয়েছে।

রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম জানান, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সার্বক্ষণিক মনিটরিংয়ের পাশাপাশি ব্যাকআপ পাওয়ার ও টেকনিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানও নিশ্চিত করেছেন, বিটিআরসি ও নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে তারা নেটওয়ার্ক অপটিমাইজেশনের কাজ শেষ করেছেন। মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিয়েও ভোটারদের দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছে আইএসপিএবি। সংগঠনটির সভাপতি আমিনুল হাকিম বলেন, নির্বাচনের সময় অধিক সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয়েছে যাতে কোথাও ইন্টারনেটের গতি কমে না যায় বা সংযোগ বিচ্ছিন্ন না হয়।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, ব্রডব্যান্ড ব্যবসায়ীরা আগামী দুই দিন বিশেষ সতর্ক অবস্থায় থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com