বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সারা দেশে ৬২ হাজারের বেশি শীতবস্ত্র বিতরণ করল ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৮.১৩ পিএম
  • ৯০ বার পড়া হয়েছে

তীব্র শীতের প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সারা দেশে ৬২ হাজারেরও বেশি শীতবস্ত্র বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক।
এই উদ্যোগের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কল্যাণ তহবিল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে
১৩,০০০টি কম্বল বিতরণ করা হয়েছে, যাতে নগর ও উপশহর এলাকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সময়মতো
সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়।
একই সঙ্গে ব্যাংকটির এসএমই ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ৪৯,৬৫৩টি হুডি
বিতরণ করা হয়। এর মাধ্যমে বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য মাদ্রাসা, এতিমখানা এবং শীতবস্ত্রের
সংকট রয়েছে, এমন জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এই কর্মসূচির মূল লক্ষ্য শীতজনিত স্বাস্থ্যঝুঁকি হ্রাস করা এবং শীতকালজুড়ে সবচেয়ে বেশি কষ্টে থাকা
মানুষের জীবন সুরক্ষায় ভূমিকা রাখা।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, তারেক রেফাত উল্লাহ খান, বলেন, “অসহায় মানুষের
পাশে দাঁড়ানো আমাদের জন্য কোনো বাধ্যবাধকতা নয়, বরং সামাজিক দায়িত্বশীলতার অংশ। এই শীতকালীন
সহায়তা কর্মসূচির মাধ্যমে অন্তর্ভুক্তি, মর্যাদা ও সামাজিক কল্যাণের প্রতি আমাদের অঙ্গীকার বাস্তব
কর্মে রূপ পেয়েছে, যা বাস্তব ও অর্থবহ প্রভাব তৈরি করছে।”
সিএসআর উদ্যোগের আওতায় দেশের মানুষের জন্য দীর্ঘমেয়াদি ও সামাজিক কর্মসূচির মাধ্যমে জাতীয়
কল্যাণে অবদান রাখতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com