বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তীব্র শীত নিবারণে দেশের দুস্থ ও অসহায় মানুষের জন্য ২০ লাখ ৪৪ হাজার ৮৯ পিস কম্বল বিতরণের উদ্যোগ

  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৪.২২ পিএম
  • ৭১ বার পড়া হয়েছে

তীব্র শীত নিবারণে দেশের দুস্থ ও অসহায় মানুষের জন্য ২০ লাখ ৪৪ হাজার ৮৯ পিস কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এসব কম্বল সংগ্রহ ও বিতরণ করা হচ্ছে।

আজ বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলা ও সব পৌরসভায় এসব শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। এর মধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৫ লাখ ৯৩ হাজার ৫শ’টি কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া মন্ত্রণালয় থেকে কম্বল কিনে বিতরণের জন্য দুই ধাপে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রথম ধাপে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় ধাপে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে প্রথম ধাপের অর্থ ও ত্রাণ তহবিলের কম্বল মিলিয়ে ৭ লাখ ৫০ হাজার ৫৮৯টি কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। দ্বিতীয় ধাপের বরাদ্দে আরও ৭ লাখ কম্বল কেনা হয়েছে, যা বর্তমানে বিতরণের কাজ চলছে।

মন্ত্রণালয় জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) সরকারি আর্থিক বিধি-বিধান মেনে যথাযথভাবে এসব কম্বল কিনে দুস্থদের মাঝে বিতরণ করেছেন। এছাড়া কম্বল বিতরণ ও কেনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com